আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ; কবে, কখন দেখুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর (সোমবার), সন্ধ্যা ৬টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর (বুধবার), সন্ধ্যা ৬টা
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর (শুক্রবার), সন্ধ্যা ৬টা
চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের জন্য সিরিজটি হতে যাচ্ছে তিনটি রোমাঞ্চকর সন্ধ্যার প্রতীক্ষা। বাংলাদেশ ও ক্যারিবীয়দের মধ্যকার এই লড়াইয়ে দেখা যাবে তরুণদের উজ্জ্বল পারফরম্যান্স এবং টি-টোয়েন্টির দ্রুতগতির উত্তাপ।
আয়শা/
