| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়লেন তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৫ ১৪:৩৩:৩৩
জাতীয় ক্রিকেট লিগে অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়লেন তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: দেশের ক্রিকেটের সবচেয়ে পুরোনো প্রথম শ্রেণির টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে নাটকীয়তার মধ্যেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। খুলনা মাঠে বরিশাল বিভাগের ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি।

শনিবার (২৫ অক্টোবর) খেলার প্রথম সেশনের ১৯তম ওভারের ঘটনা এটি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন বরিশালের এই ক্রিকেটার। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার এমন অবস্থা দেখে প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকার দ্রুত তার দিকে ছুটে যান।

প্রাথমিকভাবে স্ট্রেচারে করে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে কিছু সময় পর রাব্বি কিছুটা ভালো অনুভব করায় তাকে আর হাসপাতালে নিতে হয়নি। জানা গেছে, তীব্র গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। উল্লেখ্য, ফজলে মাহমুদ রাব্বি সাত বছর আগে জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান যে, রাব্বি এখন ভালো অনুভব করছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। পরবর্তীতে তার শারীরিক অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...