নতুন পে স্কেলে কোন গ্রেডে কত টাকা বাড়ল বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর খসড়া অনুমোদন করেছে জাতীয় বেতন কমিশন। সোমবার (২০ অক্টোবর) কমিশনের বৈঠকে এই খসড়া অনুমোদন পায়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা, আর সর্বোচ্চ বেতন ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেডভিত্তিক প্রস্তাবিত মূল বেতন
জাতীয় বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রতিটি গ্রেডে মূল বেতন হবে নিম্নরূপ—
প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত: ১ম গ্রেড — ১,৫০,০০০ টাকা ২য় গ্রেড — ১,২৭,৪২৬ টাকা ৩য় গ্রেড — ১,০৯,০৮৪ টাকা ৪র্থ গ্রেড — ৯৬,৫৩৪ টাকা ৫ম গ্রেড — ৮৩,০২০ টাকা ৬ষ্ঠ গ্রেড — ৬৮,৫৩৯ টাকা ৭ম গ্রেড — ৫৫,৯৯০ টাকা ৮ম গ্রেড — ৪৪,৪০৬ টাকা ৯ম গ্রেড — ৪২,৪৭৫ টাকা ১০ম গ্রেড — ৩০,৮৯১ টাকা
একাদশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত: ১১তম গ্রেড — ২৪,১৩৪ টাকা ১২তম গ্রেড — ২১,৮১৭ টাকা ১৩তম গ্রেড — ২১,২৩৮ টাকা ১৪তম গ্রেড — ১৯,৬৯৩ টাকা ১৫তম গ্রেড — ১৮,৭২৮ টাকা ১৬তম গ্রেড — ১৭,৯৫৫ টাকা ১৭তম গ্রেড — ১৭,৩৭৬ টাকা ১৮তম গ্রেড — ১৬,৯৯০ টাকা ১৯তম গ্রেড — ১৬,৪৪১ টাকা ২০তম গ্রেড — ১৫,৯২৮ টাকা
মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধি
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এজন্য গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়— ভোটের আগেই নতুন কাঠামো কার্যকর করার লক্ষ্যে।
কমিশন গত ১০ বছরের মূল্যস্ফীতি হার ও অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে ২০৩০ সাল পর্যন্ত সম্ভাব্য বেতন কাঠামোর দিকনির্দেশনাও দিয়েছে।
অর্থনীতিবিদদের মতে, নতুন এই পে-স্কেল সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শুরু হল, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- রাত ১ টায় আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল; সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- গোল্ডেন বল, বুট ও গ্লাভস: কে কোনটা জয়ী হলো
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- নির্ধারিত সময়ের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ; ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচ, জানুন ফলাফল
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- সর্বনিম্ন ১২ লাখ, সর্বোচ্চ ৭৪ লাখ টাকা ছুঁল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম
- অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করল আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের পর নতুন বিতর্ক
