| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

১০ বছরে স্বর্ণের দামে সবচেয়ে বড় ধস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ২৩:১৭:০৫
১০ বছরে স্বর্ণের দামে সবচেয়ে বড় ধস

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দামে রেকর্ড পতন হয়েছে। একদিন আগেই ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর হঠাৎ করেই এই মূল্যবান ধাতুর বাজারে বড় ধস নেমে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাত্র একদিনে সোনার দাম কমেছে ৫ শতাংশেরও বেশি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মঙ্গলবার বেচাকেনায় আউন্সপ্রতি সোনার দাম ৫.৩ শতাংশ হ্রাস পেয়ে নেমে আসে ৪ হাজার ১২৭ ডলারে। যা গত ১০ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর আগের দিন সোমবারই স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.৫২ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামে পৌঁছানোর পর অনেক বিনিয়োগকারী লাভ তুলে নেওয়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়, ফলে দামে এই বড় পতন ঘটে।

অন্যদিকে, দেশের বাজারেও স্বর্ণের দাম সম্প্রতি বেড়েছে। বাংলাদেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বর্তমানে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এই দাম ২২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...