| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাড়ল বাড়িভাড়া: চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে যা জানাল মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১৯:৫১:১০
বাড়ল বাড়িভাড়া: চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে যা জানাল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী চিকিৎসা ও উৎসব ভাতা আপাতত বাড়ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী অর্থবছরের বাজেটে এ দুই ভাতা বৃদ্ধির চেষ্টা করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ করা হচ্ছে।

তিনি জানান, প্রথম ধাপে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ৭.৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর মতো আর্থিক সক্ষমতা বর্তমানে সরকারের নেই, তাই বিষয়টি পরবর্তী বাজেটে বিবেচনায় নেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০২৫ সালের নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হলো।”

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবর থেকে রাজধানীতে অবস্থান কর্মসূচি, মিছিল ও শাহবাগ অবরোধসহ নানা আন্দোলন করে আসছেন।

তাদের তিন দফা দাবি হলো—

১️ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা,

২️ চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা,

৩️ উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ।

শিক্ষকদের আন্দোলনের পর সরকার আংশিক দাবি পূরণ করলেও চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে তাদের আশা পূরণ হয়নি। এখন সবাই তাকিয়ে আছে আগামী বাজেটের দিকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...