এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫শতাংশ, দুই দফায় যেভাবে হবে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: টানা আন্দোলনের পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করা হচ্ছে। তবে এই সুবিধা দুই দফায় কার্যকর হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সভাপতিত্বে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ হারে ভাতা কার্যকর করা হবে। অর্থাৎ, দুই ধাপে মিলিয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে, সরকার শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ এবং সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা সেই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বর্ধিত ভাতা আদায়ের আন্দোলন অব্যাহত রাখেন।
আজ মঙ্গলবারও শিক্ষক-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত বাস্তবায়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
