| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সিরিজ জয়ের মিশনে একাধিক পরিবর্তন নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১২:১২:৪৫
সিরিজ জয়ের মিশনে একাধিক পরিবর্তন নিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পর টাইগারদের সামনে এখন সাড়ে তিন বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ।

প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে হেরে গেলেও ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য এবার একেবারেই পরিষ্কার—হোয়াইটওয়াশ করে ট্রফি জেতা।

বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ আশাবাদী, “আমি বিশ্বাস করি, আমরা ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারব। আমাদের ছেলেদের মেধা ও সামর্থ্য আছে, শুধু নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাসই বড় বিষয়।”

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে আসতে পারে দুটি পরিবর্তন। নাসুম আহমেদ ফিরতে পারেন দলে, যার ফলে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানভীর ইসলাম। ওয়ার্কলোডের কারণে পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও আছে, তার বদলে খেলতে পারেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজও পরিবর্তন এনেছে তাদের স্কোয়াডে—দলে যুক্ত হয়েছে দুই নতুন মুখ, ফলে একাদশেও দেখা যেতে পারে কিছু চমক।

আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ; অন্যদিকে হেরে গেলে সমতায় ফেরার লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...