| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রেকর্ড পতনের পর স্বর্নের দামের বড় লাফ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৯ ২১:৫৭:৩৫
রেকর্ড পতনের পর স্বর্নের দামের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও বেড়েছে সোনার দাম—রেকর্ড পতনের পর এবার বড় লাফে উঠেছে স্বর্ণের মূল্য। আন্তর্জাতিক বাজারে দামের উর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দামে ইতিহাসের রেকর্ড

নতুন মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে সোনার দাম আবারও ছুঁয়েছে সর্বকালের উচ্চতম সীমা। বাজুসের ঘোষিত দামে,

২২ ক্যারেট সোনা (প্রতি ভরি): ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা

২১ ক্যারেট সোনা: ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা

১৮ ক্যারেট সোনা: ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে বাজুস।

২২ ক্যারেট রুপা: ৬,২০৫ টাকা

২১ ক্যারেট রুপা: ৫,৯১৪ টাকা

১৮ ক্যারেট রুপা: ৫,০৭৪ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩,৮০২ টাকা

আন্তর্জাতিক বাজারে নজিরবিহীন বৃদ্ধি

বাজুস জানায়, বৈশ্বিক বাজারেও সোনার দাম এখন ইতিহাসের শীর্ষে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা এবং আংশিক সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ২৪০ ডলার অতিক্রম করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...