আফগানিস্তানকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। সংক্ষিপ্ততম সংস্করণে আফগানদের হোয়াইটওয়াশ করে এবার ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান করেছে।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
সিদ্দিকা/
