| ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

আমির হামজার ব্যাপারে যে ব্যবস্থা নিলো জামায়াত

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:৪৪:১৭
আমির হামজার ব্যাপারে যে ব্যবস্থা নিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় জনপ্রিয় বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। যদিও এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে ভবিষ্যতে এমন বক্তব্য দিলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গেছে, আমির হামজার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই জামায়াত তার সঙ্গে যোগাযোগ করে। গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ফেরার পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারাক হোসাইনের নেতৃত্বে একটি শীর্ষ পর্যায়ের দল হামজাকে নিয়ে বৈঠক করে।

হামজার ব্যাখ্যা ও জামায়াতের সিদ্ধান্ত

বৈঠকে মুফতি আমির হামজা তার ভুল স্বীকার করেন এবং জানান যে তিনি ইতিমধ্যে এ ব্যাপারে ক্ষমাও চেয়েছেন। তার ব্যাখ্যা শোনার পর মোবারাক হোসাইন সেই বক্তব্য জামায়াতের নীতিনির্ধারকদের জানিয়ে দেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারাক হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, "উনাকে নিয়ে আমরা বসেছিলাম। তিনি তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। আমরা তাকে বলেছি, আগামীতে এ জাতীয় কন্ট্রোভার্সিয়াল (বিতর্কিত) কথা যদি আমরা শুনি, তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।"

তিনি আরও বলেন, "এসব ব্যাপারে জামায়াত কাউকে ছাড় দেয় না, দেয়ওনি কোনোদিন। আমির হামজা যেহেতু ভুল স্বীকার করেছেন এবং ক্ষমাও চেয়েছেন, সে হিসেবে তাকে এবারের মতো ছাড় দিয়েছি। তবে তাকে খুব ভালো করেই হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।"

বিতর্কের সূত্রপাত

মুফতি আমির হামজার দুটি বক্তব্য নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়: তিনি দাবি করেন, ঢাবির মুহসীন হলে একসময় ১৬ বছর ধরে ফজরের আজান দিতে দেওয়া হয়নি, কারণ এতে নাকি ছাত্রলীগের ভাইদের ঘুমের সমস্যা হতো। তার এই বক্তব্যকে মুহসীন হলের শিক্ষার্থীরা ভিত্তিহীন বলে প্রতিবাদ জানান।

২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আমির হামজা নিজেকে জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করে এক ওয়াজ মাহফিলে অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে 'মদ' দিয়ে কুলি করে এবং ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।

আমির হামজার এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে তার সকল দাবি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী

নিজস্ব প্রতিবেদক: চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি ও ...