মৃত্যুর পাঁচ বছর পর চিঠি পেলেন এন্ড্রু কিশোর
নিজস্ব প্রতিবেদক: বাংলা গানের কিংবদন্তি শিল্পী অ্যান্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে বকেয়া কর পরিশোধের একটি চিঠি পাঠানো হয়েছে। কর অঞ্চল-১২ থেকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, শিল্পীর কাছে ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা বকেয়া আছে।
কেন এই চিঠি
কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ নিশ্চিত করেছেন যে এটি তাদের একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বলেন, বকেয়া কর শিল্পীর পরিবারের সদস্যদের ওপর বর্তাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আইন অনুযায়ী, কোনো করদাতার মৃত্যুর পর তার সম্পদ থেকে যে আয় হয়, তার ওপর কর আদায় করা হয়। এক্ষেত্রে কর কর্মকর্তারা মৃত ব্যক্তির একজন উত্তরাধিকারীকে তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। এরপর ওই উত্তরাধিকারীকে মৃত ব্যক্তির পক্ষে প্রতি বছর রিটার্ন জমা দিয়ে কর পরিশোধ করতে হয়। যতদিন পর্যন্ত মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ না হয়, ততদিন এই প্রক্রিয়া চলতে থাকে। যদি কোনো কারণে কর পরিশোধ না করা হয়, তবে মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই মারা যান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
