| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

চলে গেলেন শিল্পী ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৪ ০৮:৫৪:২৭
চলে গেলেন শিল্পী ফরিদা পারভীন

বাংলাদেশের লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১।

জীবন ও কর্ম

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভীন মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে পেশাদার সংগীত জীবন শুরু করেন। ওই বছর রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে তিনি নজরুলসংগীত গাইতেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরে তিনি সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনগীতির তালিম নেন এবং ধীরে ধীরে লালনগীতির জীবন্ত কিংবদন্তিতে পরিণত হন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে মর্যাদাপূর্ণ একুশে পদক লাভ করেন। নতুন প্রজন্মকে লালনগীতি শেখানোর জন্য তিনি 'অচিন পাখি স্কুল' নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তোলেন।

শেষ জীবন

শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বুধবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না-ফেরার দেশে। তিনি তার স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...