| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

যেসব পাপের কারণে মানুষের চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১২ ১৪:৪০:১২
যেসব পাপের কারণে মানুষের চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ

নিজস্ব প্রতিবেদক: পাপের পরিণতি কেবল আখিরাতেই সীমাবদ্ধ নয়, অনেক সময় এর ফল দুনিয়াতেও প্রকাশ পায়। আল্লাহ তায়ালা পাপীদের জন্য বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা রেখেছেন। এর মধ্যে কিছু পাপ এমন আছে, যার কারণে মানুষের চেহারা বিকৃত হয়ে যেতে পারে।

যে পাপের শাস্তি চেহারা বিকৃতি:

যারা মদ পান, জুয়া খেলা, গান-বাজনা এবং অনর্থক কাজকর্মে লিপ্ত থাকে, আল্লাহ তাদের মুখমণ্ডল বিকৃত করে দেবেন। এই শাস্তি শুধুমাত্র শারীরিক পরিবর্তন নয়, বরং এটি এক ধরনের চরম লাঞ্ছনা, যা মানুষের সম্মান ও আত্মপরিচয়কে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়।

কোরআন ও হাদিসের আলোকে:

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা মদ ও জুয়াকে মহাপাপ হিসেবে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে বলা হয়েছে:

"তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এ দুটির মাঝে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়।" (সুরা: বাকারা, আয়াত: ২১৯)

একটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রসহ গান করবে। আল্লাহ তায়ালা তাদের ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কারো কারো আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিণত করে দেবেন।" (বুখারি, হাদিস: ৫৫৯০)

আরেকটি হাদিসে উল্লেখ আছে যে, আল্লাহ তায়ালা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গী হারাম করেছেন। তিনি আরও বলেন, "নেশাগ্ৰস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম।" (আহমদ: ১/৩৫০)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) মদের সঙ্গে সম্পৃক্ত দশ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। এরা হলেন: ১. মদ প্রস্তুতকারী, ২. মদের ফরমায়েশ দানকারী, ৩. মদ পানকারী, ৪. মদ বহনকারী, ৫. যার কাছে মদ নিয়ে যাওয়া হয়, ৬. যে মদ পান করায়, ৭. মদ বিক্রেতা, ৮. মদের মূল্য ভোগকারী, ৯. মদ ক্রয়কারী এবং ১০. যার জন্য মদ ক্রয় করা হয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...