| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

কখন জাকসুর ফল নির্বাচনের ফল প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১২ ১২:০৫:৩২
কখন জাকসুর ফল নির্বাচনের ফল প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী এই তথ্য জানান।

তিনি বলেন, "এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। দ্রুত গণনা শেষ করার জন্য আমরা সকালে আরও অভিজ্ঞ জনবল আনার কথা ভাবছি।"

ভোট গণনা শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে। প্রথমে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ৪টা নাগাদ কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, আ ফ ম কামালউদ্দিন হল এবং শহীদ জননী জাহানারা ইমাম হলের ভোট গণনা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১১টি হলের ফলাফল প্রস্তুত হলেও, নির্বাচন কমিশন জানিয়েছে যে সব হলের গণনা শেষ হলে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

ভোট গণনা প্রক্রিয়াটি সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে হাতে হাতে করা হচ্ছে এবং তা একটি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। প্রতিটি হলের পোলিং এজেন্টরা গণনা কক্ষে উপস্থিত থাকলেও, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত গণমাধ্যম ও প্রার্থীদের কিছু জানানো হচ্ছে না।

আরও পড়ুন- জাকসুর নির্বাচনে সহকারী অধ্যাপকের মৃত্যু

আরও পড়ুন- ৫ কারণ দেখিয়ে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটগ্রহণ চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...