| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

অনিয়মের অভিযোগে দুই হলের ভোট বন্ধ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ১৪:৪৫:০২
অনিয়মের অভিযোগে দুই হলের ভোট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দুটি হলে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এর ফলে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ আবার শুরু হলেও, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্র এবং শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ও তার অনুসারীরা অভিযোগ করেন, ভোট দেওয়ার পর ভোটারদের আঙুলে কালির দাগ দেওয়া হচ্ছিল না এবং ভোট কারচুপি হচ্ছে। এই অভিযোগ নিয়ে তারা হলে প্রবেশ করলে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে তাদের তর্ক শুরু হয়। একই সময়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় ছাত্রীরাও প্রতিবাদ জানাতে থাকেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়। এ সময় একজন সাংবাদিককে হেনস্তা করার অভিযোগও পাওয়া গেছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, মূলত ইনডেক্স কার্ড এবং আইডি কার্ড সংক্রান্ত কিছু জটিলতার কারণে প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।

এ বিষয়ে হল প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...