যে কারনে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা করে রতন
নিজস্ব প্রতিবেদক: পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে রতন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন স্বীকার করেছে যে, পাম্পের অনিয়ম নিয়ে ঝগড়ার একপর্যায়ে চড় মারার প্রতিশোধ নিতেই সে ইকবালকে হত্যা করেছে।
হত্যাকাণ্ড ও গ্রেপ্তার
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, গত শনিবার রাতে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঘুমিয়ে ছিলেন ম্যানেজার ইকবাল। এই সুযোগে রতন সেখানে ঢুকে হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাকু ও স্লাইরেঞ্জ দিয়ে আবার আঘাত করে। হত্যাকাণ্ড শেষে সে ক্যাশ থেকে টাকা ও ইকবালের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে রতনকে রোববার রাতে গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি করা টাকা এবং ইকবালের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
হত্যার কারণ
রতন পুলিশকে জানিয়েছে, তারা দুজন একই পাম্পে কাজ করতো। ইকবাল পাম্পে তেল নিয়ে নানা অনিয়ম করলে রতন তা মালিককে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল তাকে চড় মারে। সেই অপমানের প্রতিশোধ নিতেই রতন ইকবালকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। অবশেষে ঘুমন্ত অবস্থায় ইকবালকে নির্মমভাবে হত্যা করে সে।
এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রতনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জের বাসিন্দা এবং গ্রেপ্তারকৃত রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
