| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১২:৪৯:৪৬
আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহনাফ বগুড়া জেলার বাসিন্দা এবং জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহীমের ভাতিজা। আজ সকাল সাড়ে সাতটার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, স্থানীয় পোনা শিকারীরা তীরে ভেসে আসা মরদেহটি দেখে লাইফগার্ডকে খবর দেন। এরপর লাইফগার্ড ও সৈকতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠান।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে আহনাফ ও তার দুই বন্ধু সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। বৃষ্টি ও ঢেউয়ের কারণে তিনজনই সমুদ্রে ভেসে যান। লাইফগার্ড অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ নিখোঁজ ছিলেন। ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, নিহত আহনাফ পরিবারের সঙ্গে বগুড়া থেকে বেড়াতে এসেছিলেন। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...