ভারত থেকে আসা কাচা মরিচের ট্রাকে মিলল অস্ত্র
নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আসা একটি কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগান বুলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি গেটে বিজিবির একটি টহল দল ভারতীয় ওই ট্রাকটিতে (নম্বর সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালায়। এ সময় চালকের কেবিন থেকে একটি এয়ার পিস্তল এবং ৯৩টি এয়ারগান বুলেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) এবং হেলপার রাম দাস নাওয়াদি (২৪)। তারা দুজনেই ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন যে, নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এটি কিনেছেন।
আইনি পদক্ষেপ
যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশে এ ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ হওয়ায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ট্রাকটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং এর সিঅ্যান্ডএফ এজেন্ট হলো ওমর অ্যান্ড সন্স।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
