| ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

পাসপোর্ট অফিসে না গিয়ে যেভাবে পাসপোর্ট করবেন

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৪:২৭:১৮
পাসপোর্ট অফিসে না গিয়ে যেভাবে পাসপোর্ট করবেন

নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট করার জন্য এখন আর পাসপোর্ট অফিসে যাওয়ার দরকার পড়বে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, রাজধানীর ছয়টি এলাকার ১০টি নাগরিক সেবাকেন্দ্র থেকে পাসপোর্টের আবেদন ও নবায়ন সংক্রান্ত সব কাজ করা যাবে।

যেসব এলাকা থেকে এই সেবা পাওয়া যাবে

প্রাথমিকভাবে ঢাকার ছয়টি স্থানে এই সেবা চালু করা হচ্ছে। এই মাসের শেষের দিকে মোট ১০টি নাগরিক সেবাকেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রোগ্রাম শুরু হবে। এর মধ্যে গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীতে এই কেন্দ্রগুলো স্থাপন করা হবে। ইতিমধ্যে গুলশান ১, উত্তরা ও নীলক্ষেতের কেন্দ্রগুলো পুরোদমে কাজ শুরু করেছে।

নাগরিক সেবা কী?

'নাগরিক সেবা' হলো একটি উদ্যোগ, যার লক্ষ্য হলো সব সরকারি সেবাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং এনআইডি-সংক্রান্ত প্রায় ৪০০টি সেবা একটি হাবের মাধ্যমে দেওয়া হচ্ছে। এর ফলে নাগরিকদের আর ভিন্ন ভিন্ন সরকারি অফিসের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগের মাধ্যমে হয়রানিমুক্ত এবং সহজে সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি নাগরিকদের নিকটস্থ নাগরিক সেবাকেন্দ্রে গিয়ে এই সেবার মান উন্নয়নে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ...

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ...