| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

সেনা কর্মকর্তা হত্যা: ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ উন্মোচন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৫:১২:৫৫
সেনা কর্মকর্তা হত্যা: ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ উন্মোচন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ঘটে এক নৃশংস হত্যাযজ্ঞ। বাছাই করা ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। সাম্প্রতিক সময়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ভিডিও ডকুমেন্টারিতে উঠে এসেছে এ ঘটনার নেপথ্যে ভারতের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ।

তৎকালীন সময়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নামে পরিচিত এ বাহিনী আজকের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডকুমেন্টারিতে বলা হয়, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল বাংলাদেশের সীমান্তরক্ষীদের ভেঙে দেওয়ার। সেই ষড়যন্ত্র কার্যকর হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, হত্যাযজ্ঞের আগের দিন থেকেই সীমান্তের বিভিন্ন বিওপিতে বিএসএফ থেকে উস্কানিমূলক বার্তা পাঠানো হয়। মেসেজে বলা হয়, সেনাবাহিনী বিডিআরের ওপর হামলা করতে আসছে—তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাই একমাত্র উপায়। এ প্ররোচনায় রাজধানী থেকে শুরু করে সারাদেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আরও দাবি করা হয়, হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। ২০০৭ সাল থেকেই এ ষড়যন্ত্রের সূচনা হয়। আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ও সাবেক বিডিআর সদস্যদের একাংশ পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখে। মসজিদে নিয়মিত বৈঠক, সৈনিকদের প্ররোচনা এবং ধাপে ধাপে সংগঠিত কার্যক্রমের মাধ্যমেই হত্যাযজ্ঞ বাস্তবায়িত হয়।

তদন্তকারীরা মনে করেন, এটি কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, বরং রাজনৈতিক সম্পৃক্ততার ফল। ভারতের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ও বাংলাদেশি সহযোগীদের পরিকল্পনায় এটি ঘটানো হয়েছিল।

আরও পড়ুন- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব লুকানো তথ্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ ১৬ বছর ধরে চাপা পড়ে থাকা ভারতের ভূমিকা এবং বাংলাদেশে ঘটানো নানা কর্মকাণ্ড এখন একে একে উন্মোচিত হচ্ছে।

আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...