| ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

যে কারনে তেহরান খালি করতে বললেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৭ ০৭:৩৯:৪০
যে কারনে তেহরান খালি করতে বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরান দ্রুত খালি করার আহ্বান জানিয়ে এক অস্বাভাবিক বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।

তবে এই আকস্মিক বার্তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি, যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

বিবৃতির অন্য অংশে ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে অনেক আগেই পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের তা করতে বলেছিলাম। এটা এক লজ্জাজনক পরিস্থিতি এবং অগণিত মানবজীবনের অপচয়। আমি আগেও বলেছি, আবার বলছি—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

ট্রাম্পের এই বার্তা আসে এমন এক সময়ে, যখন ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। গত শুক্রবার গভীর রাতে ইসরায়েল ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে আকস্মিক হামলা শুরু করে। এতে অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবসহ মুসলিম বিশ্ব ইরানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।

ট্রাম্পের এই বার্তা ইরান-ইসরায়েল সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও তিনি বর্তমানে ক্ষমতায় নেই, তবে তার কথাগুলো বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরোধী প্রচারণার অর্থ ঢেলেছে যে ৩ দেশ

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরোধী প্রচারণার অর্থ ঢেলেছে যে ৩ দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে নতুন মন্তব্য করেছেন দেশটির ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র ...