| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে হঠাৎ বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৯ ১১:১৩:০১
বিশ্ববাজারে হঠাৎ বাড়লো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে হঠাৎ করে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করায় বৈশ্বিক বাণিজ্যে স্বস্তির ইঙ্গিত পাওয়া গেছে, যা তেলের চাহিদা বাড়াতে সহায়ক হয়েছে। পাশাপাশি রাশিয়ার তেল রপ্তানিতে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা ও ওপেক প্লাস-এর আসন্ন বৈঠকও মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৬৫.৭১ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ৮১ সেন্ট বা ১.২৫ শতাংশ বেশি। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২.৬২ ডলারে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত জানায়, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে সংবিধানবহির্ভূতভাবে ক্ষমতা ব্যবহার করেছে। এ কারণে এসব শুল্ক স্থগিত করা হয়েছে। আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করবে বলে জানিয়েছে, তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত সাময়িক স্বস্তি দিলেও ভবিষ্যতে পরিস্থিতি আবারো পরিবর্তিত হতে পারে। ব্রিসবেনভিত্তিক বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বিনিয়োগকারীরা এখন কিছুটা স্থিতিশীলতা অনুভব করছেন, যদিও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এদিকে, বাজারে উদ্বেগ দেখা দিয়েছে রাশিয়ার তেলের সরবরাহ নিয়ে। একইসঙ্গে ওপেক প্লাস আগামী শনিবার জুলাইয়ের জন্য তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...