| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে পরপর দুই ভূমিকম্প, আতঙ্কে পাঞ্জাব ও বেলুচিস্তান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৮ ১০:২৩:৪৪
পাকিস্তানে পরপর দুই ভূমিকম্প, আতঙ্কে পাঞ্জাব ও বেলুচিস্তান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি মে মাসেই এটি দ্বিতীয়বার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভূকম্পনে কেঁপে ওঠে পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ এলাকা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১১ কিলোমিটার গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, কম্পনটি ৩১.৩১° উত্তর অক্ষাংশ এবং ৭২.৫২° পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ঘটেছে।

এর আগে মে মাসের শুরুতেও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তান। দেশটির আবহাওয়া অধিদপ্তর পিএমডি জানায়, শনিবার (১০ মে) সকাল ১০টা ৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়।

সে সময় ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে অবস্থিত। ওই ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি অনুভূত হয়।

অন্যদিকে হিন্দুস্তান টাইমস আরও একটি আলাদা কম্পনের কথা জানিয়েছে, যা বেলুচিস্তান অঞ্চলের কাছাকাছি হয়েছিল। এনসিএস জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০ এবং কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে—২৯.৬৭° উত্তর অক্ষাংশ এবং ৬৬.১০° পূর্ব দ্রাঘিমাংশে।

পাকিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ হওয়ায় প্রায়শই বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এই সাম্প্রতিক ভূমিকম্পগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...