| ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আজকের সোনার দাম: কত পড়ছে এক ভরি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৭ ১২:২২:২৭
আজকের সোনার দাম: কত পড়ছে এক ভরি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সোনার দাম আন্তর্জাতিক বাজার, ডলার রেট ও আমদানি ব্যয়ের ওপর নির্ভরশীল। এসব বিবেচনায় দেশের বাজারে প্রায় প্রতিদিনই সোনার দামে ওঠানামা দেখা যায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২১ মে রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর নির্ধারণ করেছে, যা এখন কার্যকর রয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

* ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৬৯,৯২১ টাকা

* ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৬২,২০০ টাকা

* ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি: ১,৩৯,০২৩ টাকা

* সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১,১৪,৯৪৯ টাকা

এই দামে অতিরিক্তভাবে যুক্ত হবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি। তবে গয়নার নকশা ও প্রস্তুত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কয়েকদিনের ধারাবাহিক ঊর্ধ্বগতি শেষে সোনার দরপতন শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার (২৬ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৩৩২.৪ ডলারে। ফিউচার মার্কেটেও সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৩৩১.৯০ ডলারে নেমে এসেছে।

বিশ্ববাজারে দরপতনের এই প্রবণতা স্থানীয় বাজারে সোনার দামে প্রভাব ফেলবে কি না, তা নির্ভর করবে ভবিষ্যৎ আমদানি ও বিনিময় হারের ওপর।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...