| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

৫ লাখ ডলারের ক্ষতি! যুক্তরাষ্ট্রে ফেরত গেলো ভারতের ১৫টি আমের চালান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১৭:৪৩:১৬
৫ লাখ ডলারের ক্ষতি! যুক্তরাষ্ট্রে ফেরত গেলো ভারতের ১৫টি আমের চালান

আমদানি নথিপত্রে ত্রুটি, যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেওয়া হলো ভারতের আমের ১৫টি চালান

নিজস্ব প্রতিবেদক: আমদানি নথিপত্রে অনিয়মের অভিযোগে ভারতের অন্তত ১৫টি আমের চালান ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টার বিভিন্ন বিমানবন্দর থেকে এই চালানগুলো বাতিল করা হয়। রপ্তানিকারকরা বলছেন, ফলগুলো ফিরিয়ে আনতে যে খরচ হবে, তা না দিয়ে সেগুলো যুক্তরাষ্ট্রেই ফেলে আসার চিন্তা করছেন তারা। এতে প্রায় ৫ লাখ ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৯ মে) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাণিজ্যিক সম্পর্কের অবনতি: এ ঘটনা ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। মার্কিন কর্মকর্তারা আমদানিকৃত ফলের পেস্ট কন্ট্রোল নথিপত্রে ত্রুটি পান। যদিও রপ্তানিকৃত আমগুলোতে কোনো কীটপতঙ্গ ছিল না, তবুও শুধুমাত্র প্রশাসনিক নথির ভুলের কারণে এসব চালান বাতিল করা হয়।

রেডিয়েশন প্রক্রিয়া সম্পন্ন হলেও ত্রুটি: জানা গেছে, ৮ ও ৯ মে মুম্বাইয়ে নির্ধারিত বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব আম প্রক্রিয়াজাত করা হয়েছিল। এ প্রক্রিয়ায় ফল থেকে কীটপতঙ্গ ধ্বংস ও সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। কিন্তু মার্কিন কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী সঠিক নথিপত্র জমা না দেওয়ায় এই বিপত্তি ঘটে।

ক্ষতির মুখে রপ্তানিকারকরা: এই ঘটনার ফলে ভারতের রপ্তানিকারকরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। পচন, ধ্বংস অথবা পুনঃরপ্তানির প্রেক্ষিতে তারা প্রায় ৫ লাখ ডলারের ক্ষতির আশঙ্কা করছেন।

এই পরিস্থিতি ভারতের কৃষি ও রপ্তানি শিল্পে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...