| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সীমান্তে রোহিঙ্গা পুশ-ইন, বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১১:২৬:৩১
সীমান্তে রোহিঙ্গা পুশ-ইন, বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোহিঙ্গা ও কিছু ভারতীয় মুসলিম নারীকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। ১৮ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।

বিএসএফের এমন তৎপরতার খবর পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা দ্রুত শূন্যরেখার কাছে এসে অবস্থান নেন। মুহূর্তেই দুই দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময়ের একটি ৪৩ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মেইন পিলার ১৬৩-এর কাছে ভারতের জোরডাঙ্গা বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন নারীকে সীমান্তে পাঠানো হয়। বিজিবির রৌমারি ক্যাম্পের সদস্যরা একজন নারীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি ভারতীয় নাগরিক।

ওই নারী দাবি করেন, তাঁর স্বামী বাংলাদেশের খাটিয়ামারির বাসিন্দা এবং বর্তমানে জেলে আছেন। তবে স্থানীয়রা তাঁকে চেনেন না বলে জানায়। নারীটির নাগরিকত্ব নিয়ে বিজিবি-বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, উভয়পক্ষ গুলির প্রস্তুতিও নেয়, যদিও শেষ পর্যন্ত কোনো গুলিবর্ষণ হয়নি।

রৌমারী কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার সোহেল রানা বলেন, “ওই নারী ভারতীয়—এটা নিশ্চিত। বিএসএফ বলছে তিনি বাংলাদেশের বউ, তাই আমরা নেবো না। কিন্তু এলাকাবাসী বলছে, এমন কোনো নারীকে তারা চেনে না।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...