| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমের মধ্যেই বৃষ্টির আভাস জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ২২:১১:৫৩
তীব্র গরমের মধ্যেই বৃষ্টির আভাস জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: মে মাসের শুরুটা সহনীয় থাকলেও ৮ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। রাজশাহী, চুয়াডাঙ্গার মতো এলাকায় তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রির ঘর। এমন খরতাপে হাঁসফাঁস করা দেশবাসীর জন্য অবশেষে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ১১ মে থেকে সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ১২ ও ১৩ মে দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ১৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ১২ মে থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। ফলে তাপপ্রবাহ আংশিক প্রশমিত হতে পারে কিছু এলাকায়।

আগামী পাঁচদিনে বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে বলে জানানো হয়েছে, যা এই ভয়াবহ গরমের মাঝে সাময়িক হলেও স্বস্তি আনতে পারে জনজীবনে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...