| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভারতীয় ৭৭টি ড্রোন ধ্বংস, ইসরায়েলি প্রযুক্তির ছয়টিও ভূপাতিত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৯ ১৮:২৫:২৪
পাকিস্তানে ভারতীয় ৭৭টি ড্রোন ধ্বংস, ইসরায়েলি প্রযুক্তির ছয়টিও ভূপাতিত

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা এখন পর্যন্ত ভারতের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ছয়টি ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত ড্রোন। শুধু গত ৪৮ ঘণ্টায় গুলি করে নামানো হয়েছে ১২টি ড্রোন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভেহারি, পাকপত্তন ও ওকারা জেলায় শুক্রবার ছয়টি ড্রোন গুলি করে নামানো হয়। এর আগের দিন আরও ছয়টি ড্রোন ভূপাতিত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। জিও নিউজ ও সামা টিভি জানায়, ইসরায়েলি প্রযুক্তির ড্রোনগুলো ভারত থেকে পাঠানো হয়েছিল।

ড্রোন নামানো হয়েছে আক্রমণের আগেই

স্থানীয় পুলিশ জানায়, সব ড্রোন আক্রমণের আগেই শনাক্ত করে গুলি করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, “সতর্ক নজরদারির কারণে অনেক সাধারণ মানুষের জীবন রক্ষা পেয়েছে। অধিকাংশ ড্রোন কৃষি জমিতে পড়ায় ক্ষয়ক্ষতিও হয়নি।”

ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “যে কোনো ড্রোন আমাদের আকাশে ঢুকলেই তা রাডারে ধরা পড়ে। এমনকি ছোট ড্রোনও আমরা ট্র্যাক করতে পারি।” তিনি আরও জানান, বেসামরিক এলাকায় ড্রোন ভূপাতিতের জন্য কার্যকর প্রটোকল রয়েছে।

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: বিবিসির নিশ্চিতকরণ

এদিকে কাশ্মীর ইস্যুতে সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানি পাইলটরা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভারত বিষয়টি স্বীকার বা অস্বীকার না করলেও, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সোহাগ /

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...