| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের খবর: গুজব নাকি সত্যতা, জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ১১:৫৪:১৬
স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের খবর: গুজব নাকি সত্যতা, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া “স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন” শিরোনামের খবরটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে জানা যায়, এই গুজবটি প্রথম ছড়িয়েছে একটি ব্লগস্পট-ভিত্তিক অবিশ্বস্ত ওয়েবসাইটে। সেখানে ৩ মে ‘ব্রেকিং নিউজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এক প্রেস ব্রিফিংয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, কিন্তু এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমনকি প্রধান গণমাধ্যমেও এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বরং, ৪ মে প্রকাশিত জাতীয় দৈনিক সংগ্রাম এর প্রতিবেদনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিতে জাহাঙ্গীর আলম চৌধুরী সদস্য হিসেবে রয়েছেন। তিনি সেই কমিটির বৈঠকে অংশ নিয়েছেন, যার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে স্পষ্ট হয়ে ওঠে যে, তিনি এখনও স্বপদে বহাল আছেন এবং পদত্যাগের খবরটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

রিউমর স্ক্যানার আরও জানিয়েছে, এ ধরনের মিথ্যা খবর ছড়ানোর জন্য কিছু নির্দিষ্ট গ্রুপ ও ব্যক্তি দায়ী এবং ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...