| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে রাতের বিস্ফোরণে প্রাণহানি: ভারতের দিকে অভিযোগ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ০৬:২৯:২০
পাকিস্তানে রাতের বিস্ফোরণে প্রাণহানি: ভারতের দিকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বুধবার স্থানীয় সময় গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ কয়েকটি অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে চারপাশ। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কাশ্মীরের মুজাফফরাবাদ, কোটলি এবং ভাওয়ালপুরে মধ্যরাতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় পাকিস্তানের বিমান বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং ভারতীয় কোনো জেট আকাশসীমায় প্রবেশ করতে পারেনি বলেও দাবি করা হয়।

তিনি বলেন, “সময়মতো জবাব দেওয়া হবে, জাতি নিশ্চিন্ত থাকুন।”

এদিকে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিদুর’ নামে অভিযানের আওতায় এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এই অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি কোনো হামলা হয়নি।

হামলার পর ভারতীয় সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ জানায়, “ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”

এই ঘটনায় দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পরমাণু অস্ত্রসমৃদ্ধ দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...