| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: একদিনে ৪ দেশে হামলা চালাল ইসরায়েল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ১০:৪৪:৫৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: একদিনে ৪ দেশে হামলা চালাল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: মাত্র একদিনে চারটি মুসলিম দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় নিহত অন্তত ৫৪, ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান দিয়ে আক্রমণ।

চারটি মুসলিম দেশে ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, সোমবার (৫ মে) গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় বিমান হামলা হয়েছে।

গাজায় হামাস নিয়ন্ত্রিত এলাকায় চালানো হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে। একই দিনে ইয়েমেনের হোদেইদায় প্রায় ৩০টি যুদ্ধবিমান দিয়ে বড় ধরনের আক্রমণ চালানো হয়।

এছাড়া লেবানন ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যেও বিমান হামলা চালায় ইসরায়েল।

এর আগে রোববার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় অভিযান আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করে। এতে গাজা দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো স্পষ্ট কৌশল অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হামাসকে পরাজিত করা ও জিম্মিদের মুক্ত করাই তাদের মূল লক্ষ্য। এরইমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা ডেকে আনতে পারে।

আরিফ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...