| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা পিছিয়ে দিলেন খালেদা জিয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ২৩:১৩:৫৫
নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা পিছিয়ে দিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: চার মাস চিকিৎসা শেষে ৫ মে দেশে ফেরার কথা ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফিরবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে তিনি ৬ মে দেশে ফিরছেন কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে।

বিশ্বস্ত সূত্র জানায়, নির্ধারিত ফ্লাইটটি নিয়ে শুরু থেকেই নিরাপত্তা সংশয় ছিল। গোয়েন্দা তথ্যে উঠে আসে, সেই ফ্লাইটের দুজন কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। একজন ক্ষমতাসীন দলের নেতাদের ঘনিষ্ঠ, অন্যজন সরাসরি বিভিন্ন দলীয় আয়োজনে যুক্ত ছিলেন। এমন তথ্য সামনে আসায় খালেদা জিয়ার সফরসঙ্গী ও দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরিস্থিতি বিবেচনায় বিএনপি নেতারা কাতার সরকারের সহযোগিতা চান। দ্রুত কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত হয়। এখন সেই বিশেষ ফ্লাইটেই মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি নেত্রী।

এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...