| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের নামে ভুয়া দাবি: ব্যারিস্টার সুমনের মুক্তির আসল সত্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ২২:০৯:৫১
সেনাপ্রধানের নামে ভুয়া দাবি: ব্যারিস্টার সুমনের মুক্তির আসল সত্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দাবি করা হয়েছে, হত্যা মামলায় আটক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সেনাপ্রধানের নির্দেশে মুক্তি পেয়েছেন। তবে অনুসন্ধানে প্রমাণ মিলেছে, এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি পুরনো বক্তব্য ও ব্যারিস্টার সুমনের পুরনো ভিডিও ক্লিপ একত্র করে ভুল তথ্য ছড়ানো হয়েছে। ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ১১ লাখেরও বেশি বার এবং টিকটকে ৯ লাখ ৫০ হাজারের বেশি বার।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে সেনাপ্রধান কোথাও ব্যারিস্টার সুমনের মুক্তির নির্দেশ দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। বরং ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে দেয়া বক্তব্যের একটি অংশ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সেনাপ্রধান তাঁর বক্তব্যে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা সদস্যদের প্রসঙ্গে বলেন, "যদি সামান্যতম সন্দেহ থাকে, সেটি অভিযুক্তের পক্ষে যাবে।" এই বক্তব্য ব্যারিস্টার সুমনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়।

নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা সরকারি সূত্র থেকেও ব্যারিস্টার সুমনের মুক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই, সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃত করে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবি সম্পূর্ণ গুজব ও ভুয়া।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...