| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিবে ইতালি; তবে আছে শর্ত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১৮:২৯:০৩
বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিবে ইতালি; তবে আছে শর্ত

নিজস্ব প্রতিবেদক: ইতালি বাংলাদেশি শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকায় এসে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে জানান, ইতালি বাংলাদেশিদের কাজের মানে সন্তুষ্ট এবং আরও বেশি সংখ্যক দক্ষ শ্রমিক নিতে চায়। তবে এ ক্ষেত্রে তারা সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া ও ভিসার মাধ্যমে কর্মী পাঠানোর ওপর জোর দিচ্ছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপে বিশেষ করে ইতালিতে বাংলাদেশিদের কর্মসংস্থান ক্রমেই বাড়ছে। এর ফলে ইতালির অর্থনীতিতেও বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশটির সরকার এ বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশিদের কাজের মানে সন্তুষ্ট। তারা পরিশ্রমী এবং দায়িত্বশীল। তবে অনেকে ভুয়া বা অন্য দেশের ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা করে যা আইনবিরুদ্ধ। ভবিষ্যতে আমরা চাই, বাংলাদেশ থেকেই সরাসরি বৈধভাবে শ্রমিক আসুক।”

বাংলাদেশ সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বৈধ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে বৈধ চ্যানেলে ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

সূত্র জানায়, নতুন নিয়োগে লাখো বাংলাদেশি ইতালিতে কাজের সুযোগ পাবে, তবে সবার ক্ষেত্রেই বৈধ কাগজপত্র ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...