| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের মোবাইল ও ইন্টারনেট ভাতা চালুর উদ্যোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১৫:১৩:২২
সরকারি চাকরিজীবীদের মোবাইল ও ইন্টারনেট ভাতা চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন ডিজিটাল সুবিধা। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা চালুর বিষয়টি পর্যালোচনায় নিচ্ছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দিতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৫’-এ উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ও ইন্টারনেট ভাতা চালুর সম্ভাব্যতা যাচাই করতে এই কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিধি-১ অধিশাখার যুগ্মসচিবকে। এছাড়া প্রশাসন, সংগঠন ও ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা অধিশাখার যুগ্মসচিব এবং প্রশাসন-২ শাখার উপসচিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কমিটিকে প্রয়োজনীয় পর্যালোচনা শেষে একটি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত ওই প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা অফিসিয়াল কার্যক্রমে আরও দক্ষ ও সচল হতে পারবেন। বিশেষ করে ডিজিটাল প্রশাসনের প্রয়োজনীয়তা বাড়ার প্রেক্ষাপটে মোবাইল ও ইন্টারনেট ভাতা একটি সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে।

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...