| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ বজ্রপাত বাড়ছে বাংলাদেশে, প্রাণে বাঁচবেন কীভাবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১১:৫৬:৪৫
হঠাৎ বজ্রপাত বাড়ছে বাংলাদেশে, প্রাণে বাঁচবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বজ্রপাতের ঘটনা ঘটছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না, হঠাৎ এত বজ্রপাত কেন হচ্ছে? এবং এ থেকে বাঁচার উপায়ই বা কী?

বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সময় আগাম প্রস্তুতির সুযোগ থাকলেও, বজ্রপাতের মতো দুর্যোগ হয় একেবারে হঠাৎ, ভূমিকম্পের মতোই। তাই সচেতনতা ছাড়া বাঁচার উপায় নেই।

বিশ্বে বজ্রপাতের সবচেয়ে বেশি ঘটনা ঘটে ভেনিজুয়েলা ও ব্রাজিলে। তবে আশ্চর্যজনকভাবে, বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর হার সেই দেশগুলোর তুলনায় অনেক বেশি। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে:

খোলা জায়গায় কাজ করা মানুষের সংখ্যা বেশি, বিশেষ করে কৃষক ও জেলেরা

সচেতনতার অভাব

ভৌগোলিক অবস্থান, যেখানে গরম ও ঠান্ডা বাতাসের সংঘাতে বজ্র মেঘ তৈরি হয়

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, সেখান থেকে আসে উষ্ণ ও আর্দ্র বাতাস। আবার উত্তরে হিমালয় থেকে আসে ঠান্ডা বাতাস। এই দুই ধরনের বাতাস যখন মিশে যায়, তখন বজ্রপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। এতে তৈরি হয় বজ্র মেঘ, যেগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে প্রচণ্ড বিদ্যুৎ তৈরি করে।

যখন এই বিদ্যুৎ মাটির দিকে ধেয়ে আসে, তখন সবচেয়ে উঁচু ও কাছাকাছি বস্তুটিতেই তা আঘাত হানে—হোক সেটা গাছ, টাওয়ার কিংবা একজন মানুষ।

আগে গ্রামাঞ্চলে অনেক বড় গাছ ছিল। বজ্রপাত সেগুলোকেই বেশি আঘাত করত। কিন্তু এখন অতিরিক্ত গাছ কেটে ফেলার ফলে খোলা মাঠে থাকা মানুষই বেশি ক্ষতির শিকার হচ্ছে।

সরকার ইতোমধ্যে বজ্রপাত শনাক্তের জন্য লাইটনিং ডিটেকশন সেন্সর বসিয়েছে দেশের ৮টি স্থানে। এই যন্ত্রগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে এবং বসানো হয়েছে:

ঢাকা, ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, নওগাঁ, খুলনা, পটুয়াখালী ও চট্টগ্রাম

এগুলো বজ্রপাতের আশঙ্কা বুঝে আগাম সতর্কবার্তা দিতে সহায়তা করবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...