| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কাশ্মীর হামলার পেছনে ‘র’-এর সম্পৃক্ততা! পাকিস্তানি মিডিয়ার দাবি ভাইরাল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ০৮:৪১:০৭
কাশ্মীর হামলার পেছনে ‘র’-এর সম্পৃক্ততা! পাকিস্তানি মিডিয়ার দাবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের সাম্প্রতিক হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ একটি কথিত গোপন নথির বরাতে তারা এই দাবি করছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই নথিতে পহেলগামে হামলাকে 'অমুসলিম জনগণের ওপর হামলা' হিসেবে প্রচার চালানোর নির্দেশ ছিল। আরও দাবি করা হয়, আইএসআই-এর নাম জড়িয়ে ভুয়া প্রোফাইল থেকে প্রোপাগান্ডা চালানোর পরিকল্পনা ছিল তাতে।

এদিকে কাশ্মীরের সীমান্তে পুরোমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, হামলায় জড়িত কাউকে ছাড়া হবে না।

চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরে ১০ দিনের জন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...