আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
আকাশ থেকে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান
কাশ্মীর সীমান্তে নতুন করে বাড়ল উত্তেজনা। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখা (LoC) পেরিয়ে তাদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভিমবার্বার জেলার মানাওয়ার সেক্টরে ড্রোনটি শনাক্ত করে গুলি করা হয়। তারা বলছে, এটি সীমান্ত পেরিয়ে নজরদারি চালানোর চেষ্টা করছিল। ভারতের পক্ষ থেকে এই ঘটনার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি।
এর আগে ২২ এপ্রিল কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৬ জন পর্যটক। সেই ঘটনার পর থেকেই ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করছে, যদিও পাকিস্তান তা জোরালোভাবে অস্বীকার করেছে।
এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন সময় শান্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ, চীন, তুরস্ক, সৌদি আরবসহ একাধিক দেশ। সংযুক্ত আরব আমিরাত সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেছে। ইরানও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
