| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে মৃত্যু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৩ ১৫:১৩:১৩
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের উত্তেজনার মধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেমে এলো শোকের ছায়া। ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকালে, টেস্টের চতুর্থ দিন, দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেটের নিকটবর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাতে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

ইকরাম চৌধুরী ২০০৯ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাঠের পেছনের নিরলস এই কর্মীর অকালপ্রয়াণে সিলেটসহ পুরো ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করা হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...