| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

আল আকসা মসজিদ আর মুসলিমদের থাকবে না

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৯ ২১:৫৬:১৯
আল আকসা মসজিদ আর মুসলিমদের থাকবে না

নিজস্ব প্রতিবেদক: ইসলামের প্রথম কিবলা, মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান – আল আকসা মসজিদ আজ নজিরবিহীন সঙ্কটের মুখোমুখি। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে।

সম্প্রতি পাসওভার ছুটিকে ঘিরে মাত্র কয়েকদিনেই ৬,০০০-র বেশি ইহুদি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে – যা আগের বছরগুলোর তুলনায় রেকর্ড পরিমাণ। এই প্রবেশ নিরাপত্তা দিচ্ছে নেতানিয়াহুর প্রশাসনের সশস্ত্র বাহিনী।

জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব শুরু হয়েছিল ১৯৬৭ সালে। তখন থেকেই ‘স্ট্যাটাসকো’র আওতায় সব ধর্মাবলম্বী সেখানে প্রবেশ করতে পারলেও, প্রার্থনার অধিকার ছিল কেবল মুসলিমদের। কিন্তু সাম্প্রতিক সময়ে এই নিয়ম ভেঙে ক্রমাগত সেখানে ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার হার বাড়ছে।

ইহুদি চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গিভিরের উসকানিমূলক ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সরাসরি আল আকসায় ইহুদিদের জন্য সিনাগগ নির্মাণের আহ্বান জানিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন।

ইসরায়েলি ‘টেম্পল মাউন্ট’ সংগঠনের তথ্যানুযায়ী, এই বছরের শুরুতেই আল আকসায় ইহুদিদের প্রবেশ আগের বছরের তুলনায় ৩৭% বেড়েছে।

এদিকে ইসলামিক ওয়াকফের সংশ্লিষ্টরাও বিষয়টি নিশ্চিত করেছেন যে, মসজিদ চত্বরে ইহুদিদের এই প্রবল প্রবেশ অভূতপূর্ব।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একদিকে ইহুদি প্রবেশাধিকার বাড়ছে, অন্যদিকে মুসলিমদের প্রবেশে বাড়ছে বাধা। জুমার নামাজ, শবে বরাত কিংবা শবে কদরের মতো বিশেষ রাতগুলোতেও মুসলিমদের বাধার মুখে পড়তে হচ্ছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রবেশ রুদ্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় মুসলিমরা বলছেন, ২০০৩ সাল থেকে ধীরে ধীরে এই দখলদারিত্ব বেড়েছে। এখন তো সেখানে ইহুদিরা প্রার্থনার পাশাপাশি গান, নাচও করছে – যা পুরোপুরি অগ্রহণযোগ্য।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তা মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...