| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি আটক

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ১৫:৩১:৪৬
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত মেদান ইম্বি এলাকার একটি ব্যবসায়িক অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (JIM)।

অভিযানটি পরিচালনা করে ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ অন্যান্য সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। অভিযান চলাকালে মোট ৮৯৫ জনের কাগজপত্র যাচাই করা হয়, যাদের মধ্যে ৭৪৯ জন বিদেশি এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি এবং ১২৪ জন নেপালি নাগরিক রয়েছেন। এছাড়াও অভিযানে ৫৮ জন নারী আটক হন, তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি নারী নেই।

অভিযানের সময় অনেক বিদেশি নাগরিক ঘর, টয়লেট, স্টোররুমসহ বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করেন। আটককৃতদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, সময়সীমা অতিক্রম, ভুয়া পরিচয়পত্র রাখা এবং অভিবাসন আইন লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান এক সংবাদ সম্মেলনে জানান, আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...