| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাসপাতালে পাঠালো তরুণী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ১১:৩৫:৩৩
বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাসপাতালে পাঠালো তরুণী

নিজস্ব প্রতিবেদক: বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে ভয়াবহভাবে মারধর করে হাত-পাসহ শরীরের ১৩টি হাড় ভেঙে দিয়েছেন এক তরুণী ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবক গত ১৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায়।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার যুবকের নাম গুলশান। গত ২৯ মার্চ তাকে ডেকে নিয়ে এই হামলা চালানো হয়। এরপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি।

পুলিশ জানিয়েছে, ২১.৫ লাখ টাকা পাওনার কথা বলে গুলশানকে ওই তরুণীর বাড়িতে ডেকে আনা হয়েছিল। কিন্তু সেখানে তাকে বিয়ের জন্য চাপ দেন তরুণী। গুলশান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তরুণী ও তার পরিবারের কয়েকজন সদস্য মিলে গুলশানকে পিটিয়ে মারাত্মক আহত করেন।

গুলশান বলেন, "আমি শুধু আমার পাওনা টাকা ফেরত নিতে গিয়েছিলাম। কিন্তু আমাকে এমনভাবে মারধর করা হয়েছে যে প্রাণ বাঁচাতে পালাতে হয়েছে।"

গুলশান জানান, তাদের সম্পর্ক শুরু হয় ২০১৯ সালে, যখন ওই তরুণী তার মোবাইলের দোকানে আসতেন। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দু’জনই বিবাহিত হলেও গুলশান তার স্ত্রীর সঙ্গে আলাদা থাকেন এবং তরুণী বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় রয়েছেন।

গুলশানের অভিযোগের ভিত্তিতে ফরিদাবাদ পুলিশ ইতোমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...