| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সব কিছুই চলে কলমের জোরে: সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৭ ১৬:৫২:৪৩
বাংলাদেশে সব কিছুই চলে কলমের জোরে: সাকিব আল হাসান

ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের নাম শুনলেই প্রতিপক্ষ সতর্ক হয়ে যায়। আন্তর্জাতিক ম্যাচ হোক বা ঘরোয়া টুর্নামেন্ট, সাকিব মানেই বিশ্বমানের অলরাউন্ডার। তার ক্রিকেট ক্যারিয়ারে যেমন ছিল সাফল্য, তেমনি ছিল নানা উত্থান-পতন। তবুও থেমে যাননি তিনি। খেলার মাঠের লড়াইয়ের পাশাপাশি গত বছর তিনি নাম লেখান রাজনীতির ময়দানেও।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন সাকিব। তবে রাজনৈতিক জীবনের মেয়াদ ছিল মাত্র ছয় মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খুলে বলেছেন নিজের রাজনৈতিক পথচলা, ব্যবসায়িক ক্ষতি এবং ক্রিকেটে ফেরার স্বপ্নের কথা।

সাকিব বলেন, “বাংলাদেশে সবকিছুই চলে কলমের জোরে। আইনের বাইরে যাওয়া যায় না—যদিও কিছু ব্যতিক্রম আছে, সেগুলোও খুবই সীমিত। আমি রাজনীতিতে এসেছিলাম শুধু মাগুরার মানুষের জন্য কিছু করতে। এটিই আমার একমাত্র উদ্দেশ্য ছিল।”

শেয়ারবাজারে কারসাজির অভিযোগ সম্পর্কেও মুখ খোলেন তিনি। বলেন, “আমি নিজের নামে কখনো কোনো শেয়ার লেনদেন করিনি। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি আমার সব সম্পত্তি তাকে দিয়ে দেবো।” শেয়ারবাজার সম্পর্কে তেমন কিছুই জানেন না বলে দাবি করেন সাকিব। বরং তিনি জানিয়েছেন, একজনকে বিনিয়োগের জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু সেখানে পুরো টাকাটাই লোকসান হয়েছে।

করোনাকালে তার কাঁকড়ার ব্যবসাতেও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। সাতক্ষীরার দাতিনাখালিতে যে খামার রয়েছে, সেখানে তার মালিকানা মাত্র ৩৫ শতাংশ। বাকি মালিকদের নাম না নিয়ে শুধু তার নাম প্রচার করায় বিরক্তি প্রকাশ করেন তিনি।

সবশেষে সাকিব জানান, জাতীয় দলের হয়ে এখনো খেলার স্বপ্ন দেখেন তিনি। বিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। মনে করেন, আরও এক-দুই বছর খেলার সামর্থ্য আছে তার, এরপর মাঠ থেকেই অবসরে যেতে চান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...