দল পেলেন মুস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: অবশেষে মাঠে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে জাতীয় দলের এই তারকা পেসারকে।
ডিপিএলের প্রথম পর্বে কাঁধের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজ। পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় চোট পান তিনি, যার ফলে তাকে দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুস্তাফিজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তিনি বলেন, "আগামীকাল মুস্তাফিজের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হবে। সুপার লিগে সে মোহামেডানের হয়েই খেলবে।"
প্রথম পর্বে জাতীয় দলের অন্যান্য তারকা খেলোয়াড়রা খেললেও মুস্তাফিজ ছিলেন অনুপস্থিত। শুরুতে ধারণা করা হয়েছিল, পারিশ্রমিক সংক্রান্ত কিছু জটিলতার কারণেই তিনি মাঠে নামেননি। তবে পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়, আসল কারণ ছিল কাঁধের চোট।
সম্প্রতি পুরোপুরি সুস্থ হয়ে ফেরেন তিনি অনুশীলনে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিতভাবে বল হাতে দেখা গেছে তাকে। চিকিৎসক ও ট্রেনারদের ছাড়পত্র পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয় তার মাঠে ফেরার।
মুস্তাফিজের মতো অভিজ্ঞ ও কার্যকর পেসারকে দলে পাওয়ায় মোহামেডানের শক্তিমত্তা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপার লিগে দলটি যেন নতুন উদ্যমে মাঠে নামতে পারে, সে আশাই করছেন সমর্থকরা।
এখন দেখার বিষয়, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে পুরোনো মুস্তাফিজকে দেখা যাবে কি না।
–মোঃ রাজিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
