| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সারাদেশে শোকের ছাড়া, চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১০:৪৬:০২
সারাদেশে শোকের ছাড়া, চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যজগতের পরিচিত মুখ গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি।

অমি তার পোস্টে লেখেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।" তিনি আরও লেখেন, "ব্যাচেলর পয়েন্ট"-এ কাবিলার আম্মা এবং ‘নোয়াখালীর চেয়ারম্যান’ চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। আপা, আপনাকে আমরা চিরকাল মনে রাখবো। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।"

গুলশান আরা আহমেদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে, বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে। যদিও তার মনের আকাঙ্ক্ষা ছিল চলচ্চিত্র অভিনেত্রী হওয়ার, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তিনি অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত চলচ্চিত্র ‘কদম আলী মাস্তান’-এ।

তার এই হঠাৎ মৃত্যুতে শোকাহত পুরো শোবিজ অঙ্গন। সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...