| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শিশু কোলে নিয়ে মায়ের খোঁজে বেরিয়ে গণপিটুনির শিকার হলেন বাবা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৪ ১৯:২০:৫৭
শিশু কোলে নিয়ে মায়ের খোঁজে বেরিয়ে গণপিটুনির শিকার হলেন বাবা

বিশেষ প্রতিবেদন: কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের মেয়ের কান্না ভুলভাবে ব্যাখ্যা করে এক বাবাকে ‘অপহরণকারী’ সন্দেহে মারধরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তাতারকান্দা এলাকায় এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগরপাড়ার বাসিন্দা সোহেল মিয়া (৩০) ও তার স্ত্রী সাবিনা আক্তার (২৫) দীর্ঘ ১০ বছর সংসার করেন। তাদের তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহের কারণে সাবিনা সোহেলকে তালাক দেন এবং সন্তানেরা থেকে যায় বাবার কাছে।

তাদের তিন বছরের কন্যা রাইসা মায়ের জন্য খুব কাঁদছিল। মেয়ের মন খারাপ দেখে সোহেল তাকে নিয়ে সাবিনার খোঁজে বের হন। তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাইসা মায়ের জন্য কাঁদতে থাকে। শিশুটির কান্না দেখে স্থানীয়রা সন্দেহ করে বসেন যে মেয়েটিকে অপহরণ করা হয়েছে। মুহূর্তেই উত্তেজিত জনতা সোহেলকে আটক করে মারধর শুরু করেন।

রামদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দিন জানান, ঘটনাটি ছিল পুরোপুরি একটি ভুল বোঝাবুঝির ফল। শিশুটি তার বাবার সঙ্গেই ছিল, তবে কান্নার দৃশ্য দেখে মানুষ ভুল বুঝে ফেলে।

এদিকে, কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম শামীম জানান, সোহেল একসময় কিছু অপরাধে জড়িত থাকলেও এখন সে নিজেকে বদলানোর চেষ্টা করছে।

ওসি হেলাল উদ্দিন বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ছিল। রাতে সোহেল ও তার শিশুকন্যাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...