| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ১৩:৪৩:১০
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: মাত্র কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল মিয়ানমার। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারও আঘাত হানলো শক্তিশালী আরেকটি ভূমিকম্প।

রোববার (১৩ এপ্রিল) সকালে দেশটির মধ্যাঞ্চলের মেইকতিলা শহরের কাছে ভূকম্পনটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

এর আগেও গত ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে মান্দালয় প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেই ভূমিকম্পে প্রাণ হারায় ৩,৬৪৯ জন, আহত হন অন্তত ৫,০১৮ জন। এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি অঞ্চলটি।

রোববারের ভূমিকম্পটি মাটির ২০ কিলোমিটার গভীরে, মান্দালয় শহর থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইন এলাকায় আঘাত হানে। স্থানীয়রা জানান, প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। কিছু ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত হয়নি।

তবে রাজধানী নেপিদো থেকে কোনো ধরনের কম্পনের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বাসিন্দারা।

পাঁচ বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার, আর তার মাঝেই এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ সতর্ক করেছে, বারবার ভূমিকম্পের ফলে খাদ্য উৎপাদন ও চিকিৎসা ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে।

জাতিসংঘের ভাষ্য মতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রায় সব হাসপাতাল ও ক্লিনিক কার্যত অচল হয়ে পড়েছে। যে কারণে সেসব অঞ্চলে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করার কথা ভাবা হচ্ছে।

মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে থাকা মিয়ানমারে এখন প্রয়োজন ত্বরিত সহায়তা, পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহানুভূতি।

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...