| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

উপদেষ্টার প্রস্তাব মেনে নিয়ে বাংলাদেশিদের ভিসা দেবে যে দেশ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ১০:৫৪:০৮
উপদেষ্টার প্রস্তাব মেনে নিয়ে বাংলাদেশিদের ভিসা দেবে যে দেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য বিকল্প ব্যবস্থায় ভিসা প্রদানে সম্মতি জানিয়েছে রোমানিয়া। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এ এই সিদ্ধান্ত আসে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রস্তাবের পর।

গত শনিবার (১২ এপ্রিল), ফোরামের ফাঁকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরিজেনুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন উপদেষ্টা। সেখানেই তিনি বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণে বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন, যা রোমানিয়া ইতিবাচকভাবে গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈধ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে এবং অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করতে একটি দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

এছাড়াও, কৃষি, অটোমোবাইল ও রেল খাত, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও উভয় দেশ সম্মতি প্রকাশ করেছে।

রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ, এবং তারা বাংলাদেশকে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার প্রচেষ্টায় পূর্ণ সমর্থন জানাবে বলেও আশ্বাস দিয়েছে।

বাংলাদেশি নাগরিকদের রোমানিয়ার ভিসা পেতে হলে ভারতের রোমানিয়ান দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হয়। নতুন উদ্যোগের ফলে ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও সহজ ও বিকল্পমুখী হতে পারে।

সিদ্দিকা/

ট্যাগ: ভিসা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...