| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

স্বপ্নের দেশে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ হল

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১১ ১১:১২:১০
স্বপ্নের দেশে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ হল

নিজস্ব প্রতিবেদক: ইতালির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে দেশজুড়ে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে দেশটিতে বসবাসরত প্রায় ২২ লাখ মুসলমান, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই বাংলাদেশি।

ইতালির সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের পূর্ণ অধিকার রয়েছে। তবে সাম্প্রতিক এক রায়ে আদালত জানায়— দলবদ্ধ হয়ে নিয়মিত জামাতে নামাজ পড়া অস্থায়ী ইসলামিক সেন্টারগুলোতে আইনবিরুদ্ধ। বিশেষ করে ভেনিসের নিকটবর্তী শহর মনফালকোনের দুটি মসজিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পরই এই রায় কার্যকর হয় সারাদেশে।

ইতালিতে গুটিকয়েক বৈধ ও পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও, মূলত ইসলামিক কালচারাল সেন্টার নামে অস্থায়ীভাবে পরিচালিত প্রায় হাজারখানেক প্রতিষ্ঠান ৫ ওয়াক্ত জামাতে নামাজের সুযোগ দিয়ে আসছিল। এখন সেগুলোকে ‘অবৈধ ধর্মীয় কার্যক্রম’ আখ্যা দিয়ে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আদেশ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং তারা আইনি লড়াইয়ে নামার জন্য প্রস্তুত। ইতোমধ্যে স্থানীয় মুসলিম সংগঠনগুলো বিষয়টি নিয়ে একজোট হতে শুরু করেছে।

এই রায়ের ফলে শুধু প্রার্থনার জায়গা হারাচ্ছে না মুসলমানরা, বরং তাদের ধর্মীয় চর্চা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকেই বলছেন, ‘এটি ধর্মীয় অধিকার হরণের শামিল’, এবং এমন সিদ্ধান্ত মুসলিম সমাজে প্রাতিষ্ঠানিকভাবে প্রার্থনার পথ রুদ্ধ করে দেবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...