| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ১১:৫৮:২৯
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

ভারতের ভিসা নীতি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, "ভারত ভিসা দেবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে কোনো দেশের ভিসা বন্ধ থাকলেও পৃথিবী খালি হয়ে থাকে না—মানুষ অন্য কোনো দেশে সমাধান খুঁজে নেয়।"

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ভারতের ভিসা ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "ভিসা প্রদান পুরোপুরি ভারতের বিষয়। আমরাও কোনো এক সময় ভারতের জন্য ভিসা বন্ধ রেখেছিলাম। কিন্তু এসব পরিস্থিতিতে মানুষ বিকল্প খোঁজে—তারা অন্য দেশে যাওয়ার চেষ্টা করে।"

এ সময় ইতালির ভিসা পেতে বাংলাদেশিদের চলমান বিক্ষোভ নিয়েও তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালির সঙ্গে নিয়মিতভাবে ভিসা সংক্রান্ত আলোচনা চলছে। তবে আবেদনকারীদের দেওয়া কাগজপত্র নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, "অনেক সময় ভিসার জন্য ভুয়া ডকুমেন্ট জমা দেওয়া হয়। ইতালি এখন যাচাই করছে, কোনটি আসল আর কোনটি নয়। এতে করে যেসব আবেদনকারীর কাগজপত্র সঠিক, তারাও ভোগান্তিতে পড়ছেন।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...